দুপুরে ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত
দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আজ সোমবার দুপুর ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে ফ্রান্সের উদ্দেশে রওনা হন তিনি।
বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গতকাল রাতে দিল্লি থেকে ঢাকায় আসেন ম্যাক্রোঁ। বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।
সফরের শুরুর দিন গতকাল রাতে রাষ্ট্রীয় ভোজে অংশ নেন এমানুয়েল ম্যাক্রোঁ। রাতে তিনি ধানমন্ডিতে গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শনে যান। আজ সফরের দ্বিতীয় দিন ফ্রান্সের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।
পরে দুই শীর্ষ নেতা বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন। পরে ফরাসি প্রেসিডেন্ট রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান। বৃষ্টির মধ্যে তুরাগ নদ ঘুরে দেখেন ম্যাক্রোঁ। এ সময় তিনি নৌকাবাইচ উপভোগ করেন।
১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব